ডেস্ক রিপোর্ট :- বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল প্রয়াত হয়েছেন। তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন, সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে।
তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত অসুখে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন। সুনন্দ সান্যাল ছিলেন মাতৃভাষায় শিক্ষার বিষয়ে বাংলার শিক্ষা আন্দোলনের একজন অগ্রণী ব্যক্তিত্ব।
বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের জমানায় দুটি শিক্ষা কমিশনেই ছিলেন এই বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি শিক্ষা কমিশনের চেয়ারম্যান এর দায়িত্বও সামলেছিলেন।


No comments:
Post a Comment