ডেস্ক রিপোর্ট :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছে পুলিশকে। আর সেইমতো রাজ্যের বিভিন্ন থানা নিজেদের এলাকায় চালাচ্ছে তল্লাশি ও নাকা চেকিং।
আর বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও কর্মরত পুলিশ অফিসাররা তল্লাশি ও নাকা চেকিং চালিয়ে পেলো বড়ো সাফল্য। তল্লাশি চালিয়ে তারা উদ্ধার করেছে ২ টি বেআইনি আগ্নেয়াস্ত্র। এছাড়াও ২৩ টি জামিন অযোগ্য ওয়ারেন্ট আসামী গ্রেফতার হয়েছে।
নির্দিষ্ট পুলিশ কেসে আরো গ্রেফতার হয়েছে ২২ জন। এছাড়াও অস্ত্র উদ্ধার হয়েছে কাশীপুর ও ভাঙ্গড় থানার এলাকা থেকেও।


No comments:
Post a Comment