ডেস্ক রিপোর্ট :- 'আরআরআর' গতকাল, শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমা হলে। এস এস রাজামৌলি পরিচালিত এবং জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত সিনেমা 'আরআরআর' প্রথম দিনেই বেশ ভালো আয় করেছে।
এই ছবিটি ৫০০ কোটির বাজেটে নির্মিত একটি ছবি। কিন্তু রাজামৌলির সুপারহিট ছবি 'বাহুবলি'কে প্রথম দিনের আয়ের নিরিখে ছুঁতে পারল না।
ভারতীয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, এই ছবির হিন্দি সংস্করণ প্রথম দিনে ১৭-১৮ কোটি টাকা সংগ্রহ করেছে। যেখানে 'বাহুবলি' সিনেমা ৪১ কোটি আয় করেছিল প্রথম দিনে।


No comments:
Post a Comment