Breaking

Thursday, March 24, 2022

রামপুরহাটে মুখ্যমন্ত্রী, পুলিশকে কড়া ধমক

ডেস্ক রিপোর্ট :- বীরভূমের রামপুরহাটে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটে গিয়ে প্রথমেই নিহতদের বাড়ির লোকদের সাথে দেখা করেন তিনি। জখমদের ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেন। 

মুখ্যমন্ত্রী বলেন, এমন নৃশংস ঘটনা ভাবতে পারিনি। আনারুলকে গ্রেফতার করা হবে, তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেপ্তারের নির্দেশ। বহিরাগতদের হামলা নাকি দেখতে হবে জানান মুখ্যমন্ত্রী। বাড়ি মেরামতের জন্য দু'লক্ষ টাকা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দশটি পরিবারকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন তিনি।

পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হবে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে অসুস্থদের দেখেন মুখ্যমন্ত্রী। 

No comments:

Post a Comment

Adbox