Breaking

Saturday, March 26, 2022

রামপুরহাট কাণ্ডে তৃণমূল নেতার ষড়যন্ত্রের অভিযোগ!

ডেস্ক রিপোর্ট :-  ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন শনিবার ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রামপুরহাট কাণ্ডে। হাসপাতালে আনার সময়  প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি আনারুল এমনই দাবি করে। 

তিনি বলেন, ঘটনার সময় এবং ঘটনার পরে আমি বাড়িতেই ছিলাম। পুলিশের কোনও ফোন আসেনি আমার কাছে। সব ষড়যন্ত্র। সিবিআই তদন্তে সহযোগিতা করব। 

এই মন্তব্যের পর ওয়াকিবহল মহল মনে করছেন, আনারুল পরোক্ষে এই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই। 

No comments:

Post a Comment

Adbox