নিজস্ব প্রতিবেদন, আমার কলম : বাংলার ক্রীড়া জগতে ফের ইন্দ্রপতন। প্রয়াত হয়েছেন কিংবদন্তি প্রাক্তন ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার ভোরে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই ক্রীড়া ব্যাক্তিত্ব। বাংলার কিংবদন্তি প্রাক্তন ফুটবলার ও কোচ এর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।
বাংলার প্রাক্তন এই দাপুটে ফুটবলার কিডনির অসুখে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। প্রায় সাড়ে তিন মাস ধরে ডায়ালিসিস চলছিল ওনার। পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শেষে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওনার। কিংবদন্তি এই প্রাক্তন ফুটবলার ১৯৭০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্চ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। ওনার মৃত্যুতে গোটা ময়দানে শোকের ছায়া নেমে এসেছে।


No comments:
Post a Comment