Breaking

Sunday, March 20, 2022

কলকাতায় তলব ইডি কর্তাদের

ডেস্ক রিপোর্ট :- এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলবের পাল্টা হিসেব। কলকাতা পুলিশ ডেকে পাঠালো ইডি-র তিন তদন্তকারী অফিসারকে। 

আগামীকাল সোমবার, কালীঘাট থানায় হাজির হতে বলা হয়েছে, কয়লাকাণ্ডের মূল তদন্তকারী কর্তা, তাঁর সহকারী এবং সুপারভাইজিং অফিসারকে। 

কলকাতা পুলিশ, পুরনো এক কল রেকর্ড মামলায় ইডি-র ওই তিন কর্তাকে তলব করেছে। অন্যদিকে সোমবারই তৃণমূল নেতা অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লিতে জেরা করার কথা ইডি-র, কয়লাকাণ্ডের জন্য। 

No comments:

Post a Comment

Adbox