Breaking

Sunday, March 20, 2022

প্রবীণ রবীন্দ্র গবেষক চলে গেলেন না ফেরার দেশে

ডেস্ক রিপোর্ট :- প্রবীণ রবীন্দ্র গবেষক চলে গেলেন না ফেরার দেশে। শান্তিনিকেতন এর প্রবীণ আশ্রমিক তথা রবীন্দ্র-গবেষক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হলেন। 

নিজের ব্যক্তিত্বে ও পাণ্ডিত্যে শান্তিনিকেতন এর সর্বজনের কাছেই তিনি শ্রদ্ধেয় হয়ে ওঠেন। কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রবীণ এই গুণী মানুষটি। 

তিনি ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত কাছের মানুষ। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৯৬ বছর। 

শান্তিনিকেতন জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে তাঁর লেখা 'বিস্মরণের বাইরে' বইটি থেকে গেলো সাহিত্যপ্রেমী মানুষের কাছে। 

No comments:

Post a Comment

Adbox