Breaking

Saturday, November 19, 2022

প্রশাসনের জোর পর্যটনে, শ্যামপুরের গাদিয়াড়া চালু হলো সেলফি জোন

ওয়েব ডেস্ক :- গ্রামীণ হাওড়ার শ্যামপুরের গাদিয়াড়া অন্যতম উইকেন্ড ডেস্টিনেশন। পরিবার নিয়ে ছুটি কাটানো হোক কিংবা পিকনিকে আসা, এই জায়গা বাঙালির মনে জায়গা করে নিয়েছে। রাজ্যের পর্যটন মানচিত্রে এই জায়গা বেশ কয়েক বছর ধরে খুবই জনপ্রিয়। 

আর এই পর্যটন কেন্দ্রকে পর্যটকদের কাছে আরো জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হয়েছে প্রশাসন। শ্যামপুর - ১ ব্লক প্রশাসনের উদ্যোগে গাদিয়াড়া বাস স্ট্যান্ড লাগোয়া গড়ে তোলা হয়েছে একটি "সেলফি জোন"। 

"I Love Gadiara" লেখা রয়েছে এই বিশেষ সেলফি জোনে। পর্যটকদের জন্য এই সেলফি জোন খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ছবি তুলতে ভিড় জমাচ্ছেন সেলফি জোনে পর্যটকরা। গাদিয়াড়ায় নতুন সেলফি জোন তৈরি হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি আগত পর্যটকরা। 

No comments:

Post a Comment

Adbox