সোমবার রঘুদেবপুরের এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয় এই বস্ত্র বিতরণ। এদিনের এই অনুষ্ঠান থেকে প্রায় ১২০ জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর সহ উলুবেড়িয়া পৌরসভার সমস্ত CIC সদস্যরা।
পাশাপাশি উপস্থিত ছিলেন, রঘুদেবপুর পঞ্চায়েতের প্রধান তিথি দোলুই, উপ প্রধান জুবের আলম, হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বেনু কুমার সেন, তৃণমূল কংগ্রেস উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সভাপতি অসিত ব্যানার্জী, রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পল্লব গাঙ্গুলি, তৃণমূল কংগ্রেসের রঘুদেবপুর অঞ্চলের সাধারণ সম্পাদক রমেশ মন্ডল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
এদিকে এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বেশ কয়েকজন।


No comments:
Post a Comment