Breaking

Tuesday, March 22, 2022

রান্নার গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা

ডেস্ক রিপোর্ট :- মধ্যবিত্ত সাধারণ মানুষের ব্যায়ের বোঝা আবারো বাড়লো। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আরো একবার বাড়তে চলেছে। 

জানা যাচ্ছে, রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ল। দাম বেড়ে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু এলপিজির দাম হল ৯৭৬ টাকা। 

জানা যাচ্ছে, নতুন মূল্য কার্যকর হবে সোমবার মধ্যরাত থেকে। কিন্তু অন্যদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৮ টাকা কমেছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম কমে ২,০৮৭ টাকা হয়েছে। 

এছাড়াও পেট্রোল এবং ডিজেলের উপর দাম বাড়তে চলেছে ৮৩ পয়সা করে। 

No comments:

Post a Comment

Adbox