ডেস্ক রিপোর্ট :- তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির ইডি অফিস থেকে বেরোলেন দীর্ঘ ৯ ঘণ্টা জেরার পর।
অভিষেককে জেরার পরে তাঁর চোখে জল দেখে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। উত্তরে তিনি জানান, আমার চোখে জল নেই। আমি শক্ত মানুষ। চোখে একটি অস্ত্রপচার হয়েছে আমার। সম্পূর্ণ বেড রেস্ট নিতে বলেছিলেন ডাক্তার। তাও ইডি ডাকায় আমি আজ এসেছি।
অভিষেকের দাবি, কলকাতায় অফিস থাকা সত্বেও, দিল্লিতে জেরা করছে ইডি শুধুমাত্র হেনস্থা করতেই।


No comments:
Post a Comment