Breaking

Sunday, March 20, 2022

কলকাতা ফুটবল মহলে শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট :- অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ফুটবল জগতে। এক তরুণ  প্রতিভাবান ফুটবলারের প্রাণ শেষ হলো ফুটবল মাঠেই।
 
দেবব্রত ঘোষ নামে এই ফুটবলার আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাবের  খেলার কথা ছিল কিন্তু এই স্বপ্ন দেবব্রত ঘোষ এর কাছে স্বপ্ন হয়ে রয়ে গেলো।

চলতি মৌসুমে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা এই প্রতিভাবান তরুণ ফুটবলারকে তাদের ক্লাবে খেলানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। কৃষ্ণনগরের চৌরাস্তায় ছিল তার নিজ বাসভবন। অত্যন্ত  সংঘর্ষ করে তিনি ফুটবল খেলাটা চালিয়ে গেছিলেন।
 
কৃষ্ণনগরের অদূরেই ধুবুলিয়া থানার অন্তর্গত বেলপুকুর মাঠে আঞ্চলিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। সেই খেলা চলাকালীন খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে  বুকে সজোরে বল লাগে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে  ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তারদের প্রাথমিক অনুমান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
  
দেবব্রত ঘোষ এর বড় ক্লাব  ইস্টবেঙ্গল ক্লাবের খেলার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল সেটি বাস্তবে সম্ভব হলো না। অকালে একটা তরুণ প্রাণ ঝরে গেল। 

No comments:

Post a Comment

Adbox