Breaking

Tuesday, March 22, 2022

অগুিকাণ্ড চাঁদনি মার্কেটে

ডেস্ক রিপোর্ট :-  কলকাতায় ঘটলো আবারো আগুন লাগার ঘটনা। চাঁদনি চক মার্কেটের জ্যোতি সিনেমার উল্টোদিকে একটি দোকানে আগুন লাগে মঙ্গলবার রাতে।  

দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। স্থানীয়রা, রাত ৮ টা ২৫ মিনিট নাগাদ, ১৬৬ লেনিন সরণি ঠিকানার একটি বিল্ডিংয়ের ছাদে আগুন লক্ষ্য করেন। 

তবে ঠিক কী কারণে আগুন লাগে তা এখনও জানা যায়নি। শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। 

No comments:

Post a Comment

Adbox