ডেস্ক রিপোর্ট :- দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশ এর মুখ্যমন্ত্রী হিসাবে আগামী ২৫ মার্চ শপথ নেবেন যোগী আদিত্যনাথ। এই শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা উপস্থিত থাকতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
সূত্র অনুযায়ী, এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে লখনউ এর একনা ক্রিকেট স্টেডিয়ামে। রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব এবং মায়াবতীকে আমন্ত্রণ জানান হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে।
আমন্ত্রণ জানান হবে, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধিকেও।


No comments:
Post a Comment