Breaking

Thursday, March 24, 2022

আবারো নক্ষত্রপতন বিনোদন জগতে, অভিনেতা অভিষেক প্রয়াত

ডেস্ক রিপোর্ট :- আবারো নক্ষত্রপতন ঘটলো বিনোদন জগতে। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে ৫৮ বছর বয়স হয়েছিল অভিনেতার। সাংস্কৃতিক মহল তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ। 

অভিনেতা নিজের কাজে শুটিংয়ে ব্যাস্ত ছিলেন বুধবার। আর শুটিং চলাকালীন বুধবার রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি অসুস্থ হয়ে বেশ কয়েকবার বমি করেন। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভরতির চেষ্টা করা হয়। 

কিন্তু অভিষেক হাসপাতালে ভর্তির বিষয়ে রাজি ছিলেন না। তিনি  জানিয়েছিলেন, তার চিকিৎসা বাড়িতে থেকেই করানো হোক। আর তাই বাড়িতেই শুরু হয় অভিনেতার চিকিৎসা।  অভিনেতাকে দেওয়া হয় স্যালাইন, কিন্তু শেষমেষ শেষ রক্ষা আর হল না। 

অবশেষে প্রবাদ প্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় রাত ১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতার এই আকস্মিক প্রয়াণে শোকোস্তব্ধ তার পরিবার ও টলিপাড়া। 

No comments:

Post a Comment

Adbox