ডেস্ক রিপোর্ট :- রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য রামপুরহাটের ঘটনা নিয়ে মুখ খুললেন। তাঁর দাবি, সোমবার তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর ১ ঘন্টার মধ্যে আগুন লাগানো হয় ৭-৮ টি বাড়িতে।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। রাজনীতির যোগ খুঁজে পাওয়া যায়নি এখনও পর্যন্ত এই ঘটনায়। তার মন্তব্য, এই ঘটনা হয়ে থাকতে পারে ব্যক্তিগত শত্রুতার জেরে।
পাশাপাশি তিনি আরও জানান, মোট ৮ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আর গ্রেফতার করা হয়েছে মোট ১১ জনকে।


No comments:
Post a Comment