রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আবারো অবৈধ কয়লা অভিযান চালায় CISF। আর এই কয়লা অভিযান চালিয়ে CISF বড়ো সাফল্য পেলো। কুলটি থানার ইস্কোরোডে অবৈধ কয়লা বোঝাই সাইকেল ও মোটর সাইকেল বোঝাই অবৈধ কয়লা আটক করেন তারা।
আটক করা অবৈধ কয়লার পরিমাণ আনুমানিক ৩ টন বলে জানা গেছে। একই সাথে ১৭ টি সাইকেল ও ১ টি মোটর সাইকেলও আটক করা হয় এদিন। আর এই আটক করা অবৈধ কয়লা সহ কয়লা বোঝাই সাইকেল ও মোটর সাইকেল সব কুলটি থানার নিয়মতপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে সূত্রের খবর।


No comments:
Post a Comment